রংপুর মহানগড়ীতে দীর্ঘদিন যাবত ডাক্তার পরিচয়ে রোগীদের সঙ্গে প্রতারণার দায়ে রংপুর মহানগরীর ধাপ এলাকায় সেবা হাসপাতাল একটি ক্লিনিক সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় হাসপাতালের মালিক ভুয়া ডাক্তার মো. রফিকুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা এবং তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
র্যাব-১৩ এর কোম্পানি কমান্ডার হাফিজুর রহমান জানান, র্যাব-১৩ এর সহায়তায় বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্টেট আফরিনা জাহান।
আরও পড়ুন: কুড়িগ্রামের আবারও বাড়ছে ব্রহ্মপুত্র ধরলার পানি
নির্বাহী ম্যাজিস্টেট আফরিনা জাহান সাংবাদিকদের জানান, এসব অসাধু ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।
ইত্তেফাক/এসি
