রাণীনগরে বেড়েছে কামারদের ব্যস্ততা

আপডেট : ২৩ জুলাই ২০২০, ২১:৪৫

রাণীনগরে কোরবানির ঈদকে কেন্দ্র করে কামার পাড়ায় ব্যস্ততা বেড়েছে। দা, বটি, ছুরি, চাপাতি বানাতে দিন রাত পরিশ্রম করছেন তারা। উপজেলার সদর বাজার, মহাজনপট্টি, আবাদপুকুর হাট, ত্রিমোহনী হাট, বেতগাড়ী বাজার, পারইল বাজার, বগারবাড়ী বাজার, খাঁনপুকুর বাজারসহ বিভিন্ন এলাকায় রয়েছে কামারশালা। পুরাতন যন্ত্রপাতিতে কেউ ধার দিচ্ছেন। আবার নতুন দা, বটি, ছুরি সারিবদ্ধভাবে দোকানের সামনে সাজিয়ে রেখেছেন বিক্রয় করার জন্য। কামার নিবারন দেবনাথ বলেন, কোরবানির ঈদ আসলেই আমাদের ব্যবসা চাঙ্গা হয়। ঈদ ছাড়া বাকি দিনগুলোতে তেমন একটা ব্যস্ততা থাকে না বলে জানান তিনি।