চিলমারী প্রেসক্লাবের উদ্যোগে দীর্ঘমেয়াদি বন্যার কবল থেকে রক্ষার্থে বন্যানিয়ন্ত্রণ বাঁধে নতুন স্লুইস গেট নির্মাণ, পুরোনো স্লুইস গেট সংস্কার ও নতুন বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জলমগ্ন চিলমারী উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তব্য রাখেন চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী সরকার বীরবিক্রম, মহিলা ভাইস চেয়ারম্যান আছমা বেগম, প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম সাবু, গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাকির হোসেন প্রমুখ।
