টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া পূর্বপাড়া এলাকার দোতলা ভবনের একটি ফ্ল্যাটের কক্ষ থেকে জাল টাকা ও জাল টাকা ছাপানোর সরঞ্জাম উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। একই সঙ্গে তিন জনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার টাঙ্গাইল পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঐ বাড়িতে অভিযান চালিয়ে ২ লাখ ৭৭ হাজার ৫০০ জাল টাকা উদ্ধার করা হয়। জাল টাকা ছাপানোর কাজে ব্যবহূত একটি কম্পিউটার, প্রিন্টারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাড়ির ভাড়াটিয়া আকাশ মাহমুদ ওরফে হারেজ, আয়নাল খান ও রায়হান মিয়াকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
