দত্তপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ঢাকাস্থ শিবচর উপজেলা সমিতির সাধারণ সম্পাদক এস এম লোকমান হোসেন মোল্লার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির সেক্রেটারি নূর-ই-আলম চৌধুরী এমপি। লোকমান হোসেন মোল্লা ঢাকার গ্রিন লাইফ হসপিটালে চিকিত্সাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি... রাজিউন) শোকবার্তায় চিফ হুইপ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
