করোনাকালীন মোবাইল ফোনে শিখন ও মূল্যায়ন কার্যক্রম চালাচ্ছেন সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবুল কাশেম সরদার। বিদ্যালয় বন্ধের কারণে শিক্ষার্থীদের ক্ষতি কাটিয়ে ওঠার জন্য প্রত্যেক শিক্ষার্থীর শিখন ও ধারাবাহিক মূল্যায়নের প্রয়োজনীয়তা উপলব্ধি করে শিক্ষার্থীর বৃহত্তর কল্যাণ ও দেশের জন্য কিছু করার সুযোগ এবং শিক্ষার্থীদের ভালোবাসার শক্তি থেকে অভিভাবকদের মোবাইল ফোনের মাধ্যমে ও সহযোগিতায় শিক্ষার্থীদের পড়ানো ও ধারাবাহিক মূল্যায়ন নিশ্চিত করতে নিজেকে নিয়োজিত করেছেন ঐ শিক্ষক।
