চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় মুজিবশতবর্ষ উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সাতানি লতরদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার পক্ষ থেকে সম্পাদক ও প্রকাশক মফিজুর রহমান খান বাবুর উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম জহিরুল হায়াত।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নাউরী আদর্শ কলেজের ইংরেজি বিভাগের লেকচারার মো. মেহেদী মাসুদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ খলিলুর রহমান, সাংবাদিক মো. খোরশেদ আলম, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সুলতান মোল্লা, যুবলীগ নেতা মোহাম্মদ শাহ আলম সরকার, মোহাম্মদ মনির খান, জি এম গোলাম মোস্তফা ও বিদ্যালয়ের সব শিক্ষকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।—প্রেসবিজ্ঞপ্তি
