রোপা আমন চাষে ব্যস্ত সময় পার করছেন চাষি ও দিনমজুর। পুঠিয়া উপজেলায় আলু, পেঁয়াজের পর ভুট্টা, পাট ফসল তুলে চাষি মাঠে ধানের চারা রোপণ করছেন।
গন্ডগোহালী গ্রামের মাঠে চারা রোপণকালে হেলেনা বিশ্বাস জানান, ভালো কাজ করায় এ অঞ্চলে ধান লাগাতে নারী শ্রমিকের কদরও বেশি। পুঠিয়া উপজেলা কৃষি কর্মকর্তা শামসুন্নাহার ভূঁইয়া জানান, ধানের দাম বেশি পাওয়ায় কৃষক খুশি। ধান চাষে কৃষকের আগ্রহ বাড়াতে সরকারের কৃষি বিভাগ প্রণোদনা হিসেবে কৃষকের মধ্যে উন্নতজাতের ধান বীজ বিনা মূল্যে সরবরাহ করেছে।
