জেলার হাটবাজারে নতুন পাট উঠতে শুরু করেছে। প্রতি মণ পাট ১ হাজার ৬০০ টাকা থেকে শুরু করে ২ হাজার ২০০ টাকা দরে কেনাবেচা হচ্ছে। কিন্তু চাষি এ দামে খুশি নন। শৈলকুপা উপজেলার বিজুলিয়া গ্রামের চাষি বাচ্চু মোল্লা জানান, এবার সাত বিঘা জমিতে পাট চাষ করেন। বৈরী আবহাওয়ায় চার বিঘার পাট নষ্ট হয়ে গেছে। চর সোনদাহ গ্রামের চাষি আমিরুল ইসলাম জানান, সাত বিঘা জমির অর্ধেক পাট নষ্ট হয়ে গেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃপাংশু শেখর বিশ্বাস বলেন, অতিবৃষ্টি ও বৈরী আবহাওয়ায় পাটের ফলন কম হচ্ছে।
