পাপের মাশুল
আহা রে মন
চিনলি না ধন
ভণ্ড গুরুর
করলি পূজন—
এমন বেওকুফ
ক্যামনে হলি,
এই কলঙ্ক জলাঞ্জলি
কীভাবে কই
দেই বর্ণন
মনের দুঃখে
উদ্বাস্তু হই
বেছে নিলাম
নির্বাসন।
রহস্যময় ব্যাপার স্যাপার
ঈমানি জোর দুর্বল হইলে
সবই মিছা ফক্কিকার
বৃথাই নাচন নিষ্ফল কোদন
জগত্ সংসার সব ছারখার।
দুর্বল মনের শতেক ত্রুটি
শয়তানে দ্যায় হিম ভ্রূকুটি
ভারি দেমাগ অহংকার—
সদাইপাতি পচে নষ্ট
এই লোকসানে বিষম কষ্ট
রহস্যময় সেই ব্যাপার।
