রাজনৈতিক দলের সর্বস্তরে ৩৩ ভাগ নারী নেতৃত্ব রাখার বিধান বাতিল করা মানি না

আপডেট : ২৪ জুলাই ২০২০, ২২:২৬

রাজনৈতিক দলের সকল স্তরের কমিটিতে নারী প্রতিনিধিত্ব ৩৩ শতাংশ নিশ্চিতের নির্বাচনি বিধান বাতিল না করে এই শর্ত পূরণের সময় বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ নারী মুক্তি সংসদ। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত নারী সমাবেশ থেকে সংগঠনটির নেতারা এ দাবি জানান।

 সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কামরুল আহসান বলেন, নির্বাচন কমিশন সংবিধানের আলোকে গঠিত হয়েছে। নির্বাচন কমিশনেও ৩৩ ভাগ নারী অংশগ্রহণ নিশ্চিত করা হয়নি। সেখানেও পুরুষতান্ত্রিক সমাজের দৃষ্টিভঙ্গি বিদ্যমান। নির্বাচন কমিশন এখন জনগণের দৃষ্টি অন্য দিকে সরাতে চায়। নারী মুক্তি সংসদের কেন্দ্রীয় নেত্রী শাহানা ফেরদৌসী লাকীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শিউলি শিকদারের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি আবুল হোসাইন, জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন, খেতমজুর ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু, জাতীয় কৃষক সমিতির প্রচার সম্পাদক মোস্তফা আলমগীর রতন, নারী মুক্তি সংসদের কেন্দ্রীয় নেতা নুরুল নাহার লুনা, নাজমা আকতার শিরিন প্রমুখ।