পররাষ্ট্র নীতি নিয়ে চীনের পরামর্শ, কড়া মন্তব্য ভারতীয় কর্মকর্তার  

আপডেট : ২৫ জুলাই ২০২০, ০১:২০

চীন ভারতকে স্বাধীন বৈদেশিক নীতি ও আঞ্চলিক শান্তি বজায় রাখার যে পরামর্শ দিয়েছে তাতে দেশটির ভণ্ডামি প্রতিফলিত হয়েছে। এমনকি অন্যান্য দেশের সম্পর্কের ক্ষেত্রেও 'প্রতারণা মূলক' পন্থার আশ্রয় নেয় চীন। ভারতের এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা বৃহস্পতিবার এসব কথা বলেন। 

ওই কর্মকর্তা বলেন, আমরা আশা করি চীন তাদের প্রতারণা মূলক অবস্থান ছেড়ে দিবে। এবং আন্তর্জাতিক আইন অনুসারে ওই অঞ্চল এবং বিশ্বের শান্তি স্থাপনের জন্য প্রকৃত প্রদক্ষেপ গ্রহন করবে।  

এছাড়া ওই কর্মকর্তা বলেন, তারা চায় ভারত যুক্তরাষ্ট্রের মত ঘনিষ্ঠ মিত্রদের সঙ্গ তাগ করুক যাতে করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়া ভারতের বন্ধ হয়ে যাক। 

ভারতীয় এই কর্মকর্তা জানান, লাদাখে দেশটির যে আগ্রাসন তাতে করে শান্তি ও স্থিতিবস্তা দখলে চীনের 'ভাবমূর্তি' উদ্ভাসিত হয়েছে। 

এছাড়া ভারতের জাতীয় সুরক্ষা স্থাপনের আরেক কর্মকর্তা বলেন, প্রতিবেশি ও বিশ্বের সঙ্গে বেইজিং যা করেছে তাতে করে দেশটির প্রতারণামূলক ও ভণ্ডামি পন্থা প্রতিফলিত হয়েছে। 

এর আগে বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, চীন আশা করে ভারত স্বাধীন পররাষ্ট্র নীতি অনুসরণ করবে এবং জোরালো পদক্ষেপের মাধ্যমে আঞ্চলিক শান্তি ও স্থিতিবস্থা বজায় রাখবে। সেইসঙ্গে ভারত আন্তর্জাতিক বিষয়ে গঠন মূলক নীতি অনুসরণ করবে। 

এরই জবারে ভারতীয় কর্মকর্তারা বৃহস্পতিবার এমন ঝাঁঝালো মন্তব্য করলেন। 

বর্তমানে লাদাখ ও অন্যান্য ইস্যুতে ভারত চীনের সম্পর্ক তলানিতে ঠেকেছে।  

ইত্তেফাক/এসআর