সুনামগঞ্জে রেডক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তরের সহায়তায় এবং সুনামগঞ্জ জেলা রেডক্রিসেন্ট ইউনিটের ব্যবস্থাপনায় ২২৪টি বন্যা কবলিত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের কালীপুর, গণিপুর ও সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর, গৌরারং ইউনিয়নে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণের উদ্বোধন করেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ এমপি।
আরও পড়ুন: মনপুরায় জেলেদের জালে দেখা নেই ইলিশের
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ রেডক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান অ্যাড. আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাড. মতিউর রহমান পীর, কার্যনির্বাহী সদস্য মো.এমদাদুল হক শাহজাহান, ইউনিট লেভেল অফিসার কানিকা তালুকদার, আজীবন সদস্য আলমতাজ বেগম রুপি, সিনিয়র যুব সদস্য সেরুজ্জামান সেরু, মো. ফারুখ আহমেদ, আবদুস সালাম, যুব প্রধান মাছুম আহমেদ, উপ-যুব প্রধান সোয়েব আবেদীন, গণসংযোগ ও বিভাগীয় প্রধান শাহজাহান আলম সিদ্দিকী, যুব সদস্য ফাহিমা বেগম, সুমন আহমেদ প্রমুখ।
ত্রাণ সামগ্রীগুলোর মধ্যে ছিল- প্রতিটি পরিবারের জন্য এক প্যাকেট সেমাই, ২৫০ গ্রাম দুধ, এক কেজি আটা, এক লিটার তেল, এক কেজি লবণ, আধা কেজি ডাল, আধা কেজি লবণ ও ১০ প্যাকেট করে পাণি বিশুদ্ধকরণ ট্যাবলেট।
ইত্তেফাক/এসি
