৭ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক চরিত্র:প্রেমিক

আপডেট : ২৫ জুলাই ২০২০, ১৯:৫১

বাংলাভিশনে ঈদের দিন থেকে ঈদের ৭ম দিন পর্যন্ত প্রতিদিন রাত ৯টা ৫৫ মিনিটে প্রচারিত হবে মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় নাটক ‘চরিত্র:প্রেমিক’। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শবনম ফারিয়া, শামীমা নাজনীন, সাজ্জাদ রেজা, স্বর্ণলতা, মুসাফির সৈয়দ, সৈয়দ গোলাম সারওয়ার, সাথী মাহমুদ, আল আমিন সবুজ, শহিদুল মুরাদ ও একটি বিশেষ চরিত্রে নাবিলা ইসলাম। রাসেল ও শায়লা দীর্ঘদিন প্রেম করার পর বিয়ে করে। প্রেমের সময়টাতে সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু বিয়ের পর হঠাত্ রাসেলের প্রেমিক চরিত্রটি উধাও হয়ে যায়। রাসেল একটা সময় শায়লাকে খুশি করার জন্য অস্থির থাকতো সেই রাসেল এখন উঠতে-বসতে, কথায়-কথায় শায়লাকে খোঁচা দিয়ে কথা বলে। চুন থেকে পান খসলেই মানসিক নির্যাতনের চূড়ান্ত আচরণে ঢুকে যায়। শায়লা রাসেলের এই পরিবর্তনটাকেই একটা পর্যায়ে স্বাভাবিক হিসেবে মেনে নিয়েছিল। কিন্তু বছর দুয়েক পর একটা বিপত্তি বাঁধে। হঠাত্ একদিন ঘুম থেকে উঠেই রাসেল আবার সেই আগের প্রেমিক চরিত্রটি হয়ে যায়। শায়লার মনে সন্দেহ দানা বাঁধে। শায়লা রাসেলের এই হঠাত্ পরিবর্তনের রহস্য অনুসন্ধানে নামে।