ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা
ঈশ্বরগঞ্জের বিভিন্ন এলাকায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে মাল্টা। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলন ভালো হয়েছে। মগটুল ইউনিয়নের উত্তর গালাহার গ্রামের ফারুক হোসেন জানান, একটি গাছ থেকে ৫ হাজার টাকার মাল্টা বিক্রি করা যাবে। গত বছর নতুন বাগানে ফলন কম হওয়ায় ৩০টি মাল্টা গাছ থেকে প্রায় ৯০ হাজার টাকার মাল্টা বিক্রি হয়েছে। এবার ৫০টি গাছে আশানুরূপ ফলন হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার জানান, পাঁচটি ইউনিয়নে আরো ৯টি মাল্টা বাগান রয়েছে। ১৫ থেকে ২০ বছর পর্যন্ত ফলন পাওয়া যায়।
