ঈদের আগে বেতন-বোনাসের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ

আপডেট : ২৫ জুলাই ২০২০, ২১:৪০

জয়পুরহাট প্রতিনিধি

ঈদের আগে শ্রমিকদের সব রকমের বকেয়া বেতন ও বোনাস পরিশোধের দাবি জানিয়ে জয়পুরহাটের পাচুরমোড়ে বিক্ষোভ সমাবেশ করেছে ট্রেড ইউনিয়ন কেন্দ্র ও শ্রমিক ফ্রন্ট। এর আগে চিনিকল সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের করেন সংগঠন দুটির নেতা-কর্মীরা। শনিবার বেলা সাড়ে ১১টায় চিনিকল সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পাচুরমোড়ে এসে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়। জয়পুরহাট জেলা শ্রমিক ফ্রন্টের আহ্বায়ক সামিউল ইসলাম বাবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক এম এ রশিদ, বাসদের আহ্বায়ক ওয়াজেদ পারভেজ, টিইউসির সাধারণ সম্পাদক দেওয়ান মো. বদিউজ্জামান প্রমুখ।