নরসিংদীতে ছয় মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ২৫ জুলাই ২০২০, ২১:৪১

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর ভেলানগর ও পলাশে পৃথক অভিযান চালিয়ে ৪ হাজার ২৫০ পিস ইয়াবা ও ১০০ বোতল ফেনসিডিলসহ ছয় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

শুক্রবার দুপুরে ও সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক পুলিশ পরিদর্শক রুপণ কুমার সরকার জানান, গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা পলাশ বাসস্ট্যান্ড সংলগ্ন মুক্তিযোদ্ধা ভবনের অপর পাশের রাস্তার ওপর হতে তিন মাদক ব্যবসায়ীকে ৪ হাজার ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন। এছাড়া নরসিংদী সদর থানার ভেলানগরস্থ ঢাকা বাসস্ট্যান্ড সংলগ্ন নুরুল হক স্টোরের সামনের রাস্তার ওপর হতে তিন মাদক ব্যবসায়ীকে ১০০ পিস ফেনসিডিলসহ আটক করা হয়। এ ঘটনায় নরসিংদী মডেল থানা ও পলাশ থানায় পৃথক মামলা হয়েছে।