অবৈধ কারেন্ট জাল বিক্রি করায় জরিমানা

আপডেট : ২৫ জুলাই ২০২০, ২১:৪১

নকলা (শেরপুর) সংবাদদাতা

শেরপুরের এনএসআই সদস্যরা শনিবার দুপুরে ক্রেতা সেজে নকলা বাজারের মেসার্স আজহার স্টোর থেকে ৩ হাজার টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল ক্রয় করে। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা তারিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অবৈধ কারেন্ট জাল বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করেন। উদ্ধারকৃত জাল আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এ সময় উপজেলা মত্স্য কর্মকর্তা সুলতানা লায়লা তাসনীম ও এনএসআইয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।