চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে নিহত ১

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৯, ১২:২৮

ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে আব্দুল রফিক(৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।

আজ রবিবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার বারইয়ারহাট বাজারের পাশে রেল লাইন পার হতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

জোরারগঞ্জ থানা পুলিশের এস আই আজিজুল হক জানান, নিহত আব্দুল রফিক রেল লাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ইত্তেফাক/মোস্তাফিজ