সিকিউরিটি অর্থ প্রথা ও লভ্যাংশ

আপডেট : ২৫ জুলাই ২০২০, ২১:৪৭

বহুল প্রচলিত একটি প্রথা—কোনো ব্যবসাপ্রতিষ্ঠান (যেমন দোকান) ভাড়া নিতে হলে ভাড়াটিয়া (দাতা) মালিকপক্ষকে (গ্রহিতা) সিকিউরিটি অর্থ দেয়। ভাড়াটিয়া মাসিক ভাড়া দিতে ব্যর্থ হলে মালিকপক্ষ সিকিউরিটি অর্থ থেকে সমন্বয় করেন। এখন প্রশ্ন হলো—মালিকপক্ষ ঐ অর্থ কি বাড়িতে রাখেন? শতভাগই রাখেন না, রাখেন ব্যাংকে অথবা লভ্যাংশ পাওয়া যায় এমন কোনো জায়গায়। অর্থাত্ গ্রহিতা তলারটা কুড়ান ডগারটাও খান। এক্ষেত্রে গ্রহিতা দাতার সিকিউরিটি অর্থের লভ্যাংশ নেওয়ায় দাতার মাসিক ভাড়া, হিসাবে বেশি পড়ে যায় বৈকি। তাহলে এখন ঐ লভ্যাংশের হকদার কে—দাতা না গ্রহীতা? যেহেতু অর্থের মূল মালিক দাতার, সঙ্গত কারণে লভ্যাংশের মালিকও দাতা, গ্রহিতা এর রক্ষকমাত্র। রক্ষক তথা মালিকপক্ষ মেয়াদান্তে লভ্যাংশসহ মূল অর্থ দাতাকে ফেরত দেওয়া যুক্তিযুক্ত। নতুবা এটি আমানতের খেয়ানত হতে পারে। যা নৈতিকতা ও ধর্মের সঙ্গে সামঞ্জস্য নয়—এটা আমার একান্তই বাক্তিগত মত। এসংক্রান্ত কোনো নীতি আছে কি না জানা নাই।

আল এমরান স্বপন

দক্ষিণ পীরেরবাগ, মিরপুর, ঢাকা ১২১৬