নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মঙ্গলখালী গ্রামের হতদরিদ্র গৃহবধূ মালা বেগম দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কলেজ হাসপাতাল ও জাতীয় কিডনি ইনস্টিটিউট হাসপাতালের পর বর্তমানে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিত্সাধীন। চিকিত্সকরা জানিয়েছেন, মালা বেগমের দুটি কিডনিই বিকল হয়ে পড়েছে। তার চিকিত্সার জন্য জরুরি কিডনি সংযোজন করতে হবে। তার দরিদ্র স্বামী দর্জি দোকানের শ্রমিকের পক্ষে স্ত্রীর চিকিত্সার এই ব্যয় বহন করা সম্ভব নয়। তাই তিনি দানশীলদের কাছে সাহায্যের আবেদন করেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মালা বেগম, সঞ্চয়ী হিসাব নং-০১০০১৮৯০৬১০৯৩, জনতা ব্যাংক, মুড়াপাড়া শাখা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, মোবাইল: মো. শরিফুল ইসলাম (স্বামী) ০১৯৪৫২৯৬৭০৩ (বিকাশ)।
