নওগাঁর আত্রাইয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশু কন্যার মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের শুকটিগাছা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলো ওই গ্রামের মোতাহার হোসেনের দুই বছর বয়সের জমজ মেয়ে হালিমা আক্তার ও হাবিবা আক্তার।
নিহতের স্বজন সূত্রে জানান, বিকেল ৫টার দিকে তাদের নিজ বাড়ির উঠানে হালিমা আক্তার ও হাবিবা আক্তার খেলছিল। সন্ধ্যার দিকে তাদের দুইজনকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়ি পাশে একটি পুকুর থেকে তাদের উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন জানান, এ ঘটনায় থানায় সাধারণ ডায়রি দায়েরের প্রক্রিয়া চলছে।
ইত্তেফাক/ইউবি
