বিশ্বে এক দিনে সর্বোচ্চ আক্রান্ত ২ লাখ ৮৪ হাজারের বেশি

আপডেট : ২৬ জুলাই ২০২০, ০০:৪৫

ইত্তেফাক ডেস্ক

বিশ্বে এক দিনে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা রেকর্ড গড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ২৪ ঘণ্টায় বিশ্বে ২ লাখ ৮৪ হাজার ১৯৬ জন সংক্রমিত হয়েছে। প্রায় ৪০টি দেশেই সংক্রমণের সংখ্যা বেড়েছে। যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং ভারতের পাশাপাশি এবার অস্ট্রেলিয়া, জাপান, হংকং, বলিভিয়া, সুদান, ইথিওপিয়াসহ আরো অনেক দেশে করোনা পজিটিভ মানুষের সংখ্যা বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্স এক বিশ্লেষণে জানিয়েছে, গত তিন সপ্তাহে সাতটি দেশে, দুই সপ্তাহ আগে ১৩টি দেশে, গত সপ্তাহে ২০টি দেশে এবং চলতি সপ্তাহে ৩৭টি দেশে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়েছে।