সোমালিয়ায় প্রধানমন্ত্রীকে সরাতে পার্লামেন্টে প্রস্তাব পাশ

আপডেট : ২৬ জুলাই ২০২০, ০০:৪৭

ইত্তেফাক ডেস্ক

সোমালিয়ার প্রধানমন্ত্রী হাসান আলী খায়েরকে সরাতে পার্লামেন্টে একটি প্রস্তাব পাশ হয়েছে। পার্লামেন্টের স্পিকার মুরসাল শেখ আবদিরহমান এই তথ্য জানিয়েছেন। তিনি বার্তা সংস্থা রয়টার্সকে গতকাল বলেন, ১৭০-৮ ভোটে প্রস্তাবটি পাশ হয়েছে। এমপিরা নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দিতে প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন। তাদের অভিযোগ, প্রধানমন্ত্রী ফেডারেল ও প্রাদেশিক সরকারের নিরাপত্তা বজায় রাখতে ব্যর্থ হয়েছেন। -আলজাজিরা