গাইবান্ধার গোবিন্দগঞ্জে সিএনজি চালককে হত্যা করে সিএনজি নিয়ে গেছে দুবৃর্ত্তরা। সিএনজি চালক মোফাজ্জল হোসেন প্রামানিক গত শনিবার বিকেল ৪টায় কয়েকজন যাত্রী নিয়ে নিখোঁজ হয়। মোফাজ্জল হোসেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার পূর্ব জাহাঙ্গীরাবাদ আমতলী গ্রামের আলতাফ হোসেন প্রামানিকের পুত্র।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টায় পুলিশ গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ই্উনিয়নের উলিপুর এলাকার একটি ডোবা থেকে হাত-পা বাঁধা এবং গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
আরও পড়ুনঃ মন্ত্রী হিসেবে শপথ নিতে ডাক পেলেন যারা
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, 'গত শনিবার বিকেল ৪টায় কয়েকজন যাত্রী গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে আসার নাম করে মোফাজ্জলের সিএনজি ভাড়া নিয়ে মহিমাগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হয়। এরপর রাতের কোনো এক সময় ওই যাত্রীবেশী সিএনজি ছিনতাইচক্রের সদস্যরা শালমারাই ইউনিয়নের উলিপুর এলাকার একটি ব্রিজের নিকেট তাকে হত্যা করে লাশ ডোবায় ফেলে সিএনজিটি নিয়ে যায়। এ ব্যাপারে মামলা এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।'
ইত্তেফাক/নূহু
