মৎস্য সপ্তাহ উপলক্ষে জাতীয় সংসদ ভবন লেকে মাছের পোনা অবমুক্ত করলেন জাতীয় সংসদের স্পীকার ড.শিরীন শারমিন চৌধুরী ও চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।
জানা যায়, ‘মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ উপলক্ষে শনিবার দুপুরে জাতীয় সংসদ ভবন লেকে মাছের পোনা অবমুক্তকরন অনুষ্ঠান আয়োজন করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
আরও পড়ুন: শিবচরের কাঁঠালবাড়ী এলাকায় বিট পুলিশিং আলোচনা সভা
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।
এ সময় স্পীকার ও চিফ হুইপ সংসদ ভবন লেকে মাছের পোনা অবমুক্ত করেন ।
ইত্তেফাক/এএএম
