নোয়াখালীর সুবর্নচরে গৃহবধূকে গণধর্ষনের সাথে জড়িতদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সচেতন নাগরিক সমাজের ব্যানারে রবিবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মুক্তিযোদ্ধা সুভাষ সরকারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও সাবেক অ্যাডভোকেট ওসমান গণি, সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলু, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য-পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতি প্রমুখ।
আরো পড়ুন: যৌনাঙ্গ কেটে নিয়েছে স্ত্রী, ২৫ বছর পর মুখ খুললেন স্বামী
মানববন্ধনে বক্তারা গৃহবধূকে গণধর্ষনের তীব্র নিন্দা জানিয়ে বলেন, অপরাধীরা কোন দলের নয়। অপরাধীরা অপরাধ জগতের মানুষ। তাদের শাস্তি পেতেই হবে। তাদের এমন শাস্তি দিতে হবে যাতে আর কোন অপরাধী যাতে এ ধরনের কোন অপরাধ আর না করতে পারে।
ইত্তেফাক/বিএএফ
