খুলনায় পিন্টু বিশ্বাস (৪৫) নামের মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। রবিবার সকাল ১০টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের (খুমেক) প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শনিবার রাতে খুলনা জেলা কারাগার থেকে পিন্টুকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কামারপাড়া গ্রামের শামসুল বিশ্বাসের ছেলে।
খুলনা জেলা কারাগারের জেলার জান্নাত-উল ফরহাদ বলেন, ‘পিন্টু বিশ্বাস চুয়াডাঙ্গার একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি। সম্প্রতি তাকে ঢাকার কাশিমপুর কারাগার থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে আনা হয়। সেখানে স্ট্রোক করলে গত শনিবার রাত ৮টার দিকে তাকে খুলনায় আনা হয়।
আরও পড়ুনঃ মন্ত্রী হচ্ছেন যারা
তাৎক্ষণিকভাবে তাকে খুলনা জেলা কারাগারের মাধ্যমে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ইত্তেফাক/কেকে
