পাঁচবিবিতে কচুর ফুলের কদর বেড়েছে

আপডেট : ২৬ জুলাই ২০২০, ২১:২৪

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা

পাঁচবিবিতে লতিরাজ কচুর জন্য বিখ্যাত হলেও এর পাশাপাশি কচুর ফুলকার কদর বেড়েছে। খেতে সুস্বাদু এসব কচুর ফুলকার চাহিদা দেশের বিভিন্ন এলাকায় বৃদ্ধি পাওয়ায় নিম্নআয়ের মানুষ অন্যের কচু খেত থেকে এসব ফুলকা তুলে প্রতিদিন ৪০০/৫০০ টাকা পর্যন্ত আয় করছে। কচুর ফুলকা সংগ্রহকারী ধরঞ্জী গ্রামের আমিনুল ইসলাম বলেন, কচুর এই ভরা মৌসুমে গাছ থেকে ফুলকা বের হয়। খেতের মালিকরা এই ফুল সংগ্রহ না করে কেটে ফেলে দেয়। আমরা সেগুলো সংগ্রহ করে বিক্রি করি। একই গ্রামের শাহ আলম বলেন, অন্যের জমি থেকে প্রতিদিন এক দেড় মণ করে ফুলকা সংগ্রহ করি। পরে পাইকার এসে সেই ফুলকা ২৫০/৩০০ মণ দরে কিনে নেয়।