পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা
পাঁচবিবির রতনপুর উত্তরপাড়ায় রবিবার ভোররাতে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো আব্দুর রহিম ও আব্দুল মান্নান। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল উপজেলার রতনপুর উত্তরপাড়ায় অভিযান চালায়। এ সময় ঐ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার এবং দেহ তল্লাশি করে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। পাঁচবিবি থানার সেকেন্ড অফিসার এসআই ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা হয়েছে।
