বিনা মূল্যে মাস্ক বিতরণের দাবিতে বিক্ষোভ

আপডেট : ২৬ জুলাই ২০২০, ২১:২৬

নওগাঁ প্রতিনিধি

স্বাস্থ্য খাতে দুর্নীতি, করোনাকালে মানুষের জীবন নিয়ে ব্যবসার ঘৃণ্য তত্পরতার বিরুদ্ধে ও বিনা মূল্যে মাস্ক বিতরণের দাবিতে রবিবার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সিপিবি জেলা কমিটির আয়োজনে শহরের ব্রিজের মোড়ে দেশব্যাপী ‘ধিক্কার দিবস’ পালন উপলক্ষ্যে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট মহসীন রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাবেক সভাপতি প্রদ্যুত্ ফৌজদার, সিপিবি নেতা আলীমুর রেজা রানা প্রমুখ।