রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা
রাণীশংকৈলের নেকমরদ হাটে রবিবার দুই জাল ব্যবসায়ীকে ১ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা প্রশাসন ও মত্স্য বিভাগ অভিযান চালিয়ে ১১০০ মিটার মাছ ধরা নিষিদ্ধ কারেন্টজাল জব্দ ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ঐ জরিমানা করে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী আফরিদা। এ সময় মত্স্য কর্মকর্তা রাকিবুল ইসলাম, সহকারী মত্স্য কর্মকর্তা আব্দুল জলিলসহ থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
