ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিলেট শাখার অধীনে শিবগঞ্জ উপশাখা সম্প্রতি সিলেটের তামাবিল রোডের শিবগঞ্জ পয়েন্টে উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ইডি কাজী এনায়েত হোসেন। ইসলামী ব্যাংকের ইভিপি ও সিলেট জোনপ্রধান শিকদার মো. শিহাবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সিলেট শাখাপ্রধান মো. মনিরুল ইসলাম
০০০০০
ক্ষতিগ্রস্তদের আর্থিক প্রণোদনা প্যাকেজসুবিধা সঠিকভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যে অগ্রণী ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে শনিবার ভার্চুয়াল মিটিং করা হয়। সভায় অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহম্মদ শামস-উল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক মো. আনিসুর রহমান মিটিংয়ে অংশ নেন
০০০০০
ডিএসইর প্রোডাক্ট অ্যান্ড মার্কেট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট অনলাইনে ‘ডিমান্ড অব কোয়ালিটি আইপিওস অ্যান্ড রোল অব দি ইস্যু ম্যানেজারস’ শীর্ষক সভা আয়োজন করে। সভায় মার্চেন্ট ব্যাংকের প্রতিনিধিরা অংশ নেন। ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হক শুভেচ্ছা বক্তব্য রাখেন
