চাটমোহরে অগ্নিদগ্ধে গৃহবধূর মৃত্যু

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৯, ১৭:২৭

পাবনার চাটমোহর পৌরসভার বালুচর মহল্লায় অগ্নিদগ্ধ হয়ে এক মানসিক ভারসাম্যহীন গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার রাতে অগ্নিদগ্ধ হওয়ার পর রবিবার সকালে হাসপাতালে ভর্তির আগেই তার মৃত্যু।

নিহত গৃহবধূ মুক্তি খাতুন (৪০) ওই মহল্লার রফিকুল ইসলাম হেলালের স্ত্রী।

আরো পড়ুন: মুহিতের বদলে নতুন অর্থমন্ত্রী মুস্তফা কামাল

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মানসিক রোগে আক্রান্ত মুক্তি খাতুন রাতে নিজেই শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে নেয়। তার চিৎকারে স্বামী ও অন্যরা উঠে আগুন নেভায়। দগ্ধ অবস্থায় তাকে ঢাকা নেওয়া হলে রাস্তার মধ্যেই তার মৃত্যু হয়।

ইত্তেফাক/বিএএফ