ইত্তেফাক রিপোর্ট
জাতীয় হূদেরাগ ইনস্টিটিউটের কার্ডিয়াক সার্জন ও জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা শারমিন হুসাইন ওরফে সাবরিনা আরিফ চৌধুরীর বিরুদ্ধে ৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে তিতুমীর কলেজের এক জন শিক্ষকসহ ছয় জনের সাক্ষ্য নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার অনুসন্ধান কর্মকর্তা ও দুদকের উপ-পরিচালক সেলিনা আক্তার মনি তাদের সাক্ষ্য নেন। এই ছয় জনকে সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে তাদের নাম প্রকাশ করতে চায় না দুদক। উল্লেখ্য, করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট তৈরির অভিযোগে গত জুলাই ১২ জাতীয় হূদেরাগ ইনস্টিটিউট থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। বর্তমানে তিনি কারাবন্দি।
