সংসদ সদস্য ইসরাফিল আলমের মৃত্যুতে চিফ হুইপের শোক

আপডেট : ২৭ জুলাই ২০২০, ১৪:০৯

নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য, শ্রমিক নেতা ইসরাফিল আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির সেক্রেটারি নূর-ই- আলম চৌধুরী। নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য, শ্রমিক নেতা ইসরাফিল আলম আজ সোমবার ভোরে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)। 

শোকবার্তায় চিফ হুইপ বলেন, ইসরাফিল আলমের মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। জাতি তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

শোকবার্তায় চিফ হুইপ ও আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির সেক্রেটারি নূর-ই-আলম চৌধুরী এমপি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ইত্তেফাক/আরকেজি