নন্দীগ্রামে বজ্রপাতে শ্রমিকে মৃত্যু 

আপডেট : ২৭ জুলাই ২০২০, ১৬:৪৬

বগুড়ার নন্দীগ্রামে আমন ধান রোপনকালে বজ্রপাতে সাদ্দাম হোসেন (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৭জুলাই) সকাল ৯ টার দিকে নন্দীগ্রাম পৌর এলাকার বৈলগ্রাম পূর্ব মাঠে এ ঘটনা ঘটে।

সে নাটোর জেলার সিংড়া উপজেলার রামানন্দ খাজুরিয়া ইউনিয়নের বাঁকাইকুড়ি গ্রামের আবু হানিফের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বৈলগ্রামের শুকুর আলীর আমন ধানের জমি রোপণের কাজ নেয় তারা। সে মোতাবেক তারা সোমবার সকাল থেকে বৈলগ্রাম পূর্ব মাঠের ভেতর জমি রোপণের কাজ শুরু করে। এমতাবস্থায় বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এসময় বজ্রপাতে কৃষি শ্রমিক সাদ্দাম হোসেন মারা যান। 

আরও পড়ুন: চরভদ্রাসনে বন্যা পরিস্থিতির অবনতি, ফসলের ব্যাপক ক্ষতি

নন্দীগ্রাম পৌরসভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

ইত্তেফাক/এএএম