নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দিয়ে ভিয়েতনামে। দেশটিতে নতুন করোনা রোগী শনাক্ত হওয়ায় এবং সামাজিক সংক্রমণ এড়াতে ভিয়েতনামের ডানাং শহর থেকে ৮০ হাজার স্থানীয় পর্যটকদের সরিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ।
জানা যায়, গত এপ্রিলের পর দেশটিতে এই প্রথম রোববার করোনা রোগী শনাক্ত হয়েছে। ভিয়েতনামের ডানাং শহরে তিনজন করোনা রোগী শনাক্ত হয় দেশটিতে। এর কারণে কমপক্ষে ৮০ হাজার পর্যটককে শহর ছাড়ার নির্দেশনা দেয়া হয়েছে।
করোনা ধরা পড়ার পর দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে নতুন করে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ভিয়েতনাম সরকার বলছে, বিমানের অভ্যন্তরীণ ফ্লাইটে করে ওই শহর থেকে বাসিন্দাদের খালি করতে মোটামুটি চারদিন সময় লাগবে।
আরও পড়ুন: গত ছয় সপ্তাহে আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ওই রোগী গত এক মাস ধরে নিজ জেলায় বাড়িতে রয়েছেন এবং শহরের বাইরে ভ্রমণ করেননি।
করোনা মোকাবেলায় সফল দেশগুলোর অন্যতম ছিল ভিয়েতনাম। কিন্তু ভাইরাসের দ্বিতীয় ধাক্কা সেই সফলতাকে ভেস্তে দিয়েছে।
ইত্তেফাক/আরআই
