মদনে শিশুকে বলৎকারের অভিযোগে যুবক আটক

আপডেট : ২৭ জুলাই ২০২০, ২১:০৩

নেত্রকোনার মদনে তিন বছরের এক শিশুকে বলৎকারের অভিযোগের সুমন (১৯) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। যৌন হয়রানির শিকার ওই শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়। রবিবার (২৬ জুলাই) উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।     
 
জানা যায়, যৌন হয়রানির শিকার শিশুটির মা ও বাবা তাকে নানার বাড়িতে রেখে জীবিকার তাগিদে কুমিল্লায় চলে যান। নানী সুরাই আক্তার গতকাল রবিবার সকালে বাড়ির সামনে নলকূপ থেকে পানি আনতে যায়। এ সুযোগে সুমন তাকে বলৎকার করলে শিশুটি চিৎকার করতে তাকে। লোকজন এগিয়ে এলে সুমন পালিয়ে যায়। শিশুটিকে চিকিৎসার জন্য মদন হাসপাতালে নিয়ে এলে তাকে ডাক্তারি পরীক্ষার জন্য সোমবার নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন। নানীর অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত সুমনকে আটক করে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মোশারফ হোসেন জানান, তিন বছরের এক শিশুকে বলৎকার করায় তার নানীর অভিযোগের প্রেক্ষিতে সুমন মিয়াকে আটক করা হয়েছে।

ইত্তেফাক/এমআর