বেসরকারি শিক্ষকদের অবসরজীবনে যাতে অর্থকষ্টে ভুগতে না হয়, অর্থাত্ অনাহারে ও বিনা চিকিত্সায় মরতে না হয়, তার জন্য সরকার শিক্ষকদের প্রাপ্ত বেতন থেকে (৬+৪) ১০ শতাংশ কেটে নিয়ে তাঁদের জন্য অবসর সুবিধা বোর্ড গঠন করেছে। কিন্তু অপ্রিয় হলেও সত্য যে, অবসর সুবিধা বোর্ডের ঘাড়ে চেপে বসা কিছু অসাধু ভূতের জন্য অবসর ও কল্যণভাতা পেতে ২-৪ বছর সময় লাগছে। এতে যশোরের বেনাপোল বন্দর সংলগ্ন বারোপোতা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষক আইন উদ্দীনের মতো হাজারো শিক্ষক বিনা চিকিত্সায় মরছেন। আইন উদ্দীন স্যারের মতো আর যেন কেউ বিনা চিকিত্সায় না মরেন, হয়রানি ও ধীর গতির শিকার না হন— এজন্য কোনো শিক্ষক অবসর গ্রহণের অনধিক ৩ মাসের মধ্যে সমস্ত পাওনা (অবসর ও কল্যাণভাতা) পরিশোধের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. হুমায়ুন কবীর
সহকারী অধ্যাপক, আমিনা মনসুর ডিগ্রি কলেজ,
কাজিপুর, সিরাজগঞ্জ
