ঢাকার কেরানীগঞ্জে বন্যার পানিতে ডুবে মারা গেছে নবী হোসেন নামে ৮ বছরের এক শিশু।
সোমবার দুপুর ১২টায় সোনাকান্দা এলাকায় একটি ডোবা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
নবী হোসেন পার্শ্ববর্তী এলাকায় কচুর লতি তুলতে গিয়ে বন্যার পানিতে ডুবে নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে একটি ডোবা থেকে তার মৃতদেহ উদ্ধার করে এলাকাবাসী।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম জানান, নবী হোসেনকে উদ্ধার করে রোহিতপুর জেনারেল নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/জেডএইচ
