কোটালীপাড়ায় ৩ হাজার শিশুর জন্মদিনের অনুষ্ঠান

আপডেট : ২৭ জুলাই ২০২০, ২১:২৯

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা

কেক কেটে, মোমবাতি জ্বালিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সাড়ে ৩ হাজার সুবিধাবঞ্চিত শিশুর জন্মদিনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সোমবার ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এপির আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে কমলকুঁড়ি বিদ্যানিকেতন হলরুমে এ অনুষ্ঠান উদ্যাপন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের মেডিক্যাল অফিসার সোহাগ হাওলাদার বলেন, দরিদ্র এসব শিশুদের পরিবার আর্থিকভাবে অসচ্ছল থাকার কারণে তারা তাদের ছেলেমেয়েদের জন্মদিন পালন করতে পারে না। তাই ওয়ার্ল্ড ভিশন যে জন্মদিন অনুষ্ঠানের আয়োজন করেছে এ জন্য আমি তাদের ধন্যবাদ জানাই।