চাটমোহরে সড়ক বেহাল জলাবদ্ধতায় দুর্ভোগ

আপডেট : ২৭ জুলাই ২০২০, ২১:৩২

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

চাটমোহর পৌর শহরের ছোট শালিখা, আফ্রাতপাড়া, নারিকেলপাড়া,  দোলংসহ বিভিন্ন মহল্লায় জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। শহরের সড়কগুলো এখন পানির নিচে।  জলাবদ্ধতা নিরসনে সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা তৈরি হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের। পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল জানান, সড়কগুলোর উন্নয়ন কাজ চলমান। শিগগিরই ড্রেনের কাজও করা হবে। আশাকরি আগামীতে এ সমস্যা থাকবে না। এদিকে উপজেলার ডিবিগ্রাম, হরিপুর, ফৈলজানা, মথুরাপুর, বিলচলন, গুনাইগাছা ইউনিয়নের বিভিন্ন গ্রামীণ কাঁচা সড়কগুলো বন্যা ও বৃষ্টির কারণে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।