মানিকছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা
মানিকছড়ি উপজেলার বিভিন্ন বাজারে মাস্কবিহীন চলাচল, নির্ধারিত সময়ের পরও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা এবং সরকারি নির্দেশনা অমান্য করায় ১৯টি মামলায় ২৩ হাজার ৪০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত মানিকছড়ি, তিনটহরী ও মহামুনি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মানিকড়ি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না মাহমুদ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আসমা। বিষয়টি নিশ্চিত করে মানিকড়ি উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ জানান, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।
