কোটালীপাড়ায় স্বাস্থ্যকর্মীসহ পাঁচ জনের করোনা শনাক্ত

আপডেট : ২৭ জুলাই ২০২০, ২১:৩৬

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা

কোটালীপাড়ায় নতুন করে স্বাস্থ্যকর্মীসহ আরো পাঁচ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৩ জনে। এর মধ্যে ১৫৬ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন এক জন। সোমবার সকালে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে। তারা হোম আইসোলেশনে রয়েছেন।