সাইকেল মেকানিকের দোকানে এক মাসের বিদ্যুত্ বিল ২৬ লাখ!

আপডেট : ২৭ জুলাই ২০২০, ২১:৩৬

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা

পাকুন্দিয়ায় এক সাইকেল মেকানিকের দোকানে জুলাই মাসের বিদু্যুত্ বিল এসেছে ২৬ লাখ ৫৯ হাজার ১১৪ টাকা। উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের শিমুলিয়া চৌরাস্তা বাজারে এম এ তুহিন (কামাল) নামে ঐ মেকানিকের দোকানের বিদ্যুত্ বিলে এমন চিত্র দেখা গেছে। এম এ তুহিন জানান, দোকানে একটি ফ্যান ও একটি বাল্ব ব্যবহার করেন। এতে প্রতি মাসে ২০০ থেকে ৩০০ টাকা বিল আসত। কিন্তু এবার জুলাই মাসের বিলের কাগজ দেখে চোখ কপালে উঠেছে। বিদ্যুত্ অফিসের কাগজে উল্লেখ করা হয়েছে ২৩,৪৬৯০ ইউনিট। এ বিষয়ে কটিয়াদী পল্লী বিদ্যুত্ অভিযোগ কেন্দ্রের নাজমুল জানান, বিলের সমস্যা থাকলে মিটার রিডিং যারা করে তাদের সঙ্গে নিয়ে সমাধান করতে হবে।