কুমিল্লা সদর দক্ষিণ সংবাদদাতা
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে শঙ্কর মজুমদারের সম্প্রতি যোগদান করেছেন। তিনি পেট্রোবাংলায় যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। ছাত্রজীবনে একজন মেধাবী ছাত্র হিসেবে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে হিসাব বিজ্ঞান (সম্মান) ও ১ম শ্রেণিতে এম কম ডিগ্রি অর্জন করেন। তিনি দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
