মার্সেলের গ্লাস ডোর ফ্রিজ ঈদে বাড়ছে চাহিদা

আপডেট : ২৭ জুলাই ২০২০, ২১:৪৩

ঈদ বাজারে মার্সেল ব্র্যান্ডের রয়েছে ৮০টিরও বেশি মডেলের রেফ্রিজারেটর ও ডিপ ফ্রিজ।                 ঈদ উপলক্ষ্যে আধুনিক ও দৃষ্টিনন্দন ডিজাইনের বেশ কিছু নতুন মডেলের ফ্রিজও বাজারে  ছেড়েছে মার্সেল। পাশাপাশি ক্রেতাদের ফ্রিজ কিনে লাখপতি হওয়ার সুযোগসহ লাখ লাখ টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার দিচ্ছে দেশীয় প্রতিষ্ঠানটি। ফলে ঈদে সারা দেশে ব্যাপক বিক্রি হচ্ছে মার্সেল রেফ্রিজারেটর ও ডিপ ফ্রিজ। জানা গেছে, ঈদ বাজারে মার্সেল ছেড়েছে উচ্চ   গুণগতমানের ৭০ মডেলের ফ্রস্ট ও ৪ মডেলের নন-ফ্রস্ট রেফ্রিজারেটর। আরো আছে ৭ মডেলের ডিপ ফ্রিজ। পাশাপাশি ব্যাপক গ্রাহকপ্রিয়তা পাচ্ছে মার্সেলের দৃষ্টিনন্দন গ্লাস ডোর মডেলের ফ্রস্ট ফ্রিজ। এর মধ্যে বিশেষ ডিজাইনে তৈরি মার্সেলের ১৬৩, ২১৩ ও ২৩৮ লিটার ধারণক্ষমতার ফ্রিজ ভালো বিক্রি হচ্ছে। মার্সেল ফ্রিজে ব্যবহূত ‘ন্যানো হেলথ কেয়ার টেকনোলজি’ খাবারকে ক্ষতিকর ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে রাখে সতেজ ও জীবাণুমুক্ত। এদিকে ক্রেতাদের ‘ঈদের খুশি জমবে বেশি, মার্সেল ফ্রিজ, টিভি ও মাইক্রোওয়েভ ওভেন কিনে লাখপতি’ শীর্ষক সুবিধা দিচ্ছে মার্সেল। —প্রেস বিজ্ঞপ্তি