স্পোর্টস ডেস্ক
আয়ারল্যান্ডে বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। দলে ডাক পেয়েছেন টেস্ট থেকে বাদ পড়া জো ডেনলি। বৃহস্পতিবার শুরু হবে সিরিজটি। ইংল্যান্ড-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ সুপার লিগের আসর। ২০২৩ বিশ্বকাপে কারা খেলবে তা ঠিক হবে এই লিগে। ওয়ানডে সিরিজের জন্য তিন জন রিজার্ভ খেলোয়াড় রেখেছে ইংল্যান্ড। তারা হলেন: রিচার্ড গ্লেসন, লুইস গ্রেগরি এবং লিয়াম লিভিংস্টোন।
ইংল্যান্ড ওয়ানডে স্কোয়াড: ইয়ন মরগ্যান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারেস্টো, টম বেন্টন, স্যাম বিলিংস, টম কুরান, লিয়াম ডওসন, জো ডেনলি, সাকিব মাহমুদ, আদিল রশিদ, জেসন রয়, রিকি টোপলি, জেমস ভিন্স এবং ডেভিড উইলি।
