গোল্ডেন বুট জয়ী লেস্টারের ভার্ডি

আপডেট : ২৭ জুলাই ২০২০, ২১:৪৭

ইংলিশ প্রিমিয়ার লিগে এবারের সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট পেয়েছেন লেস্টার সিটি  স্ট্রাইকার জেমি ভার্ডি। লিগটির ইতিহাসে ভার্ডি হলেন সবচেয়ে বেশী বয়সী ফুটবলার হিসেবে গোল্ডেন বুট জয়ী। ২৩ গোল করা ইংলিশ এই স্ট্রাইকারের বর্তমান বয়স ৩৩ বছর। যদিও ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে শেষ ম্যাচে তিনি কোন গোল পাননি। এছাড়া তার দলও হেরেছে ২-০ গোলে। সর্বাধিক গোলদাতা হিসেবে তার পেছনেই আছেন আর্সেনালের পিয়েরে-এমেরিক অবামেয়াং ও সাউদাম্পটনের ড্যানি ইনগিস। দুজনেই ২২টি করে গোল দিয়েছেন। এর মধ্যে গ্যাবন স্ট্রাইকার অবামেয়াং সর্বশেষ খেলায় ওয়াটফোর্ডের বিরুদ্ধে দলের ৩-২ জয়ে একাই দুই গোল দেন।